টাঙ্গুয়ার হাওরের সেরা হাউজবোটের নাম, যোগাযোগ ও প্রয়োজনীয় তথ্য

abc

বাংলাদেশের অন্যতম সুন্দর জলাভূমি টাঙ্গুয়ার হাওর ভ্রমণে আগ্রহ বাড়ছে দিন দিন। স্বচ্ছ পানি, ভাসমান জীবন আর প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করতে নিরাপদ ও নির্ভরযোগ্য হাউজবোট নির্বাচন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকেই জানতে চান- টাঙ্গুয়ার হাওরে ভালো বোট পাব কোথায়, কার সাথে গেলে নিরাপদ হবে?

এই ব্লগে তুলে ধরা হয়েছে টাঙ্গুয়ার হাওরের জনপ্রিয় কিছু বোট সার্ভিস, তাদের যোগাযোগ তথ্য ও প্রয়োজনীয় নির্দেশনা। তবে বোট ভাড়া বা আর্থিক লেনদেনের আগে নিজ দায়িত্বে যাচাই করে নেয়ার পরামর্শ রইল।

সেরা হাউজবোটের নাম, যোগাযোগ ও প্রয়োজনীয় তথ্য
যেসব বোট কর্তৃপক্ষ স্বইচ্ছায় তথ্য দিয়েছে, তাদেরকেই যুক্ত করা হয়েছে।

১। নাম : ফ্যালকন দ্যা আইকনি হাউজ বোট / Falcon The Iconic House Boat
যোগাযোগ : 01889-566168, 01830167999, 01680548768
কেবিন সংখ্যা : ১১
পর্যটক ধারণ ক্ষমতা : ২২ থেকে ৩৪ জন
জনপ্রতি খরচ : ৭,৫০০ থেকে ১২,৫০০ টাকা
ফেসবুক পেজ : https://www.facebook.com/falconhouseboat
বোট সম্পর্কে কিছু কথা : ননএসি বোট। ৬টি এটাচড ওয়াশরুম কেবিন বারান্দাসহ ও ৫টি ননএটাচ কেবিনের জন্য ২টি কমন ওয়াশরুম। একটি আইকনিক লবি, স্টিল বডি, সুবিশাল রূপটপ ডাইনিং ব্যবস্তা। ২৪ ঘণ্টা জেনেরেটর সার্ভিস।

২। নাম : কাদম্বরী- প্রিমিয়াম এসি হাউজ বোট / Kadombori- A Premium AC House Boat In Tangua
যোগাযোগ : 01810054322, 01916222399
কেবিন সংখ্যা : ১০
পর্যটক ধারণ ক্ষমতা : ২০ থেকে ৩০ জন
জনপ্রতি খরচ : ৬,০০০ টাকা থেকে ১৪,০০০ টাকা পর্যন্ত
ফেসবুক পেজ : https://www.facebook.com/kadomborihouseboat
বোট সম্পর্কে কিছু কথা : হাওড়ের বুকে শান্তিতে অপরুপ প্রকৃতি দর্শনে সঙ্গী হোক ‘কাদম্বরী’!! এটি স্টিলের তৈরি হলেও ভেতরে সম্পূর্ণ কাঠের নান্দনিক ইকো স্টাইলে ডিজাইন করা, যা পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় করে তুলেছে। এতে রয়েছে ১০টি রুম এবং প্রতিটি রুমের সাথে রয়েছে অ্যাটাচড ইংলিশ কমোড। এর মধ্যে ৪টা শীতাতপ নিয়ন্ত্রিত রুম এবং সামনে আছে সুপ্রশস্ত লবি এবং ঘাস কার্পেট দিয়ে ডেকোরেটেড রুফটপ ডাইনিং। এটি একটি প্রিমিয়াম সেগমেন্টের বোট এবং সার্ভিসেও থাকছে প্রিমিয়ামের ছোয়া, রুম সার্ভিসের জন্য রয়েছে ডেডিকেটেড দু’জন রুম বয়। আর স্পেশাল শেফ রয়েছে পর্যটকদের মুখরোচক খাবারের স্বাদ উপলব্দি করানোর জন্য।

৩। নাম : কেবিটি প্রেজেন্টস নটিলাস / KBT PRESENTS NAUTILUS
যোগাযোগ : 01676947621
কেবিন সংখ্যা : ৯টি
পর্যটক ধারণ ক্ষমতা : ৩৫ থেকে ৫০ জন
জনপ্রতি খরচ : ১২,০০০ টাকা
ফেসবুক পেজ : https://www.facebook.com/KBTPresentsNautilus
বোট সম্পর্কে কিছু কথা : হাওরের অন্যতম নান্দনিক বোট, সম্পূর্ণ এসি, ইনক্লুডিং স্টাফ রুম, লাইভ কিচেন। রয়েছে হাওরের অন্যতম সুন্দর পেন্ট হাউজরুমসহ। পর্যটকদের জন্য থাকছে ৫ তারকা মানের সার্ভিস। 

৪। নাম : দ্যা টাঙ্গুয়া রিট্রেট - ক্রুজিং উইথ লাক্সারি / The Tangua Retreat - Cruising with Luxury
যোগাযোগ : 01553747128
কেবিন সংখ্যা : ১১টি
পর্যটক ধারণ ক্ষমতা : ৩০ থেকে ৪০ জন
জনপ্রতি খরচ : ৯,০০০ টাকা
ফেসবুক পেজ : https://www.facebook.com/thetanguaretreat/
বোট সম্পর্কে কিছু কথা : ফুল এসি হাউসবোট, মোট ১১ রুমের ৪টি কাপল, ৬টি ফ্যামিলি এটাচড বাথ ও ব্যালকনিসহ। ১টি ব্যাঙ্কার এসি রুম। ছাদে রয়েছে সুইমিংপুল। পর্যটকদের জন্য থাকছে প্রিমিয়াম সার্ভিস।

৫। নাম : জলকাব্য- Tangua boat House / Jolkabbo- Tangua Boat House
যোগাযোগ : 01638-969399
কেবিন সংখ্যা : ৬টি
পর্যটক ধারণ ক্ষমতা : ১৮ থেকে ২২ জন
জনপ্রতি খরচ : ৪৫০০ থেকে শুরু
ফেসবুক পেজ : https://www.facebook.com/jolkabbo2021
বোট সম্পর্কে কিছু কথা : সম্পূর্ন কাঠের বোট। সর্বমোট ৬টি কেবিন, ৪ জনের কেবিন ২টি (ননএটাচ), ৩ জনের কেবিন ২টি (ননএটাচ), কাপল কেবিন ২টি (১টি এটাচড ও ১টি ননএটাচড ওয়াশরুম)। কমন ওয়াশরুম ২টি (১টি হাই কমোড, ১টি লো কমোড) স্ট্ফ ওয়াশরুম আলাদা।

হাওরের অন্যতম পুরাতন বোট জলকাব্য, সেই ২০২২ সালের  ট্রেডিশনাল বোটের কার্যক্রম শেষ করে গত বছর সম্পূর্ন কাঠের হাউজ বোটে রুপান্তর হয়। ট্রিপ চলাকালীন ৫ বেলা মূল খাবার। তাতে প্রাধান্য পাচ্ছে হাওরের হাঁস ও মাছ। এছাড়াাও সিজনাল ফলমুল থেকে আনলিমিটেড চা কফি। সেই সাথে সার্বক্ষণিক জেনারেটর সার্ভিস। হাওরের অন্যতম সেরা অভিজ্ঞতায় ৫ম বছরে জলকাব্য।

৬। নাম : রাঙ্গাবতী-দ্যা হাউজবোট / Rangaboti-The Houseboat
যোগাযোগ : 01904704647, 01859089174
কেবিন সংখ্যা : ৬টি
পর্যটক ধারণ ক্ষমতা : ১২ থেকে ১৬, ব্যাচেলর হলে লবিসহ ১৮ জন।
জনপ্রতি খরচ : ৩৫০০ টাকা থেকে ৫৫০০ পর্যন্ত 
ফেসবুক পেজ : https://www.facebook.com/profile.php?id=61560184903025
বোট সম্পর্কে কিছু কথা : বোটটিতে ননএসি ৬টি কেবিন রয়েছে, ২টি কমন ওয়াশরুম (১টি হাই কোমড ও একটি লো কোমড)। রয়েছে রুফটফ ডাইনিং।

 

বি: দ্র : এই তালিকায় আরো হাউজবোটের তথ্য যুক্ত হবে। যেকোনো বোটের তথ্য মুছে দেয়ার ক্ষমতা গৃহত্যাগী রাখে। এই তালিকায় আপনার হাউজবোটের তথ্য যুক্ত করতে চাইলে নিচের লিংকে ঢুকে ফরমটি যথাযথভাবে পূরণ করুন। https://forms.gle/jhkWHxnTMMMxKDPK7

এছাড়া গৃহত্যাগীর ব্লগে ও ফেসবুকে পেজে স্বল্প খরচে আপনি আপনার বোটের বিজ্ঞাপনও দিতে পারেন।

আপনার কোনো তথ্য ত্রুটি বা সংশোধন করতে হলে বোটের নাম, আপনার নাম, যে তথ্যে সংশোধন করতে লিখে whatsapp করুন- 01648189538 নম্বরে।

উল্লেখ্য, বোট মালিকানা বা ভুল তথ্য-সংক্রান্ত কোনো ইস্যুতে অভিযোগ এলে এই তালিকা থেকে আপনার বোটের তথ্য মুছে দেয়া হবে।